সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ৯০ দিনের মধ্যেই কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি Logo ভূল্লীর মেয়ে মৌসুমীর বড় অর্জন, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান Logo আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ Logo আড়াই মাস ধরে নিখোঁজ সানজিদা, উৎকণ্ঠায় স্বজনরা Logo অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

দক্ষিণ আমেরিকায় তিন মাসে ১৯৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

ছবি: সংগৃহীত

প্রচলিত বাজারের বাইরে রপ্তানি সম্প্রসারণে দক্ষিণ আমেরিকাকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) এ অঞ্চলের ১১টি দেশে প্রায় ১৯৫ মিলিয়ন ডলার বা ১৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এক্ষেত্রে প্রধান গন্তব্য ব্রাজিল, চিলি ও পেরু। রপ্তানি আয় বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি পাটজাত, চামড়াজাত ও গৃহসজ্জার পণ্যের বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। খবর বাসসের।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে ব্রাজিলে ৭ কোটি ৮ লাখ ২০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চিলিতে হয়েছে ৫ কোটি ১৮ লাখ ৭০ হাজার ডলারের পণ্য। পেরুতে রপ্তানির পরিমাণ ২ কোটি ৪২ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া, কলম্বিয়ায় ১ কোটি ৮০ লাখ ৫০ হাজার, উরুগুয়েতে ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার এবং আর্জেন্টিনায় ১ কোটি ২ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

ইউরোপ ও উত্তর আমেরিকার বাইরে দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে এ অঞ্চলে রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক। তবে পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, হস্তশিল্প, গৃহসজ্জার উপকরণ ও জীবনযাপনসংশ্লিষ্ট পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে।

এ লক্ষ্য সামনে রেখে গত ১১ থেকে ১৩ আগস্ট ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত ‘হোম শো ব্রাজিল ২০২৬’ প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ। ইপিবির আর্থিক সহায়তা এবং ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় চারটি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, মাদার ট্যানারি, রেইনবো জুট ও ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস। পাঁচটি বুথে প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য প্রদর্শন করে।

প্রদর্শনীতে পাটজাত পণ্য, ব্যাগ, চামড়াজাত সামগ্রী, প্রাকৃতিক তন্তুর ঝুড়ি, গৃহসজ্জার উপকরণ, বাঁশের পণ্য, টেরাকোটা, মাটির সামগ্রী ও নকশিকাঁথা তুলে ধরা হয়। বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে বিদেশি ক্রেতাদের জানাতে ইপিবি ও দূতাবাসের পক্ষ থেকেও প্রচারমূলক বুথ স্থাপন করা হয়।

প্রদর্শনীতে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হয়। বাংলাদেশের পণ্যের প্রতি আগ্রহও দেখান ক্রেতারা। এ ছাড়া গৃহসজ্জা ও জীবনযাপনসংশ্লিষ্ট পণ্যের উৎপাদন ও রপ্তানি নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয়।

ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ বলেন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং নতুন বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে কাজ করছে ইপিবি। তৈরি পোশাকের ওপর অতিরিক্ত নির্ভরতা ও সীমিত বাজারের কারণে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতায় রপ্তানি আয় ঝুঁকিতে পড়তে পারে। তাই নতুন পণ্য ও বাজার খুঁজে বের করা জরুরি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেওয়ার আগে সংশ্লিষ্ট বাজারের চাহিদা, ভোক্তার পছন্দ, দাম, প্রতিযোগিতা ও ব্যবসায়িক রীতিনীতি নিয়ে গবেষণা প্রয়োজন। পাশাপাশি জাতীয় প্যাভিলিয়নের ব্র্যান্ডিং, রপ্তানিকারকদের প্রস্তুতি এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে।

ইপিবির তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকার ১১টি দেশে বাংলাদেশের রপ্তানি এখনো তৈরি পোশাকনির্ভর। প্রথম তিন মাসে ওভেন পোশাক ও আনুষঙ্গিক পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ৮ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলার। নিট পোশাক রপ্তানি থেকে এসেছে প্রায় ৭ কোটি ১০ লাখ ডলার। এ দুই খাতে মোট আয় ১৫ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার, যা মোট রপ্তানি আয়ের প্রায় ৭৯ দশমিক ২ শতাংশ।

এ সময়ে ওষুধ রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ৬৫ লাখ ৮০ হাজার ডলার। জুতা ও সংশ্লিষ্ট পণ্য থেকে এসেছে প্রায় ৫৭ লাখ ১০ হাজার ডলার। অন্যান্য বস্ত্র পণ্য, চামড়াজাত সামগ্রী ও ভ্রমণ সামগ্রীও রপ্তানি তালিকায় রয়েছে।

রপ্তানি আয়ের প্রায় ৬২ দশমিক ৯ শতাংশ এসেছে ব্রাজিল ও চিলি থেকে। দেশ দুটিতে মোট রপ্তানি হয়েছে ১২ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলারের পণ্য। তাই এ দুই বাজারের পাশাপাশি পেরু ও কলম্বিয়ায় ব্যবসায়িক যোগাযোগ বাড়িয়ে রপ্তানি সম্প্রসারণের সুযোগ দেখছে বাংলাদেশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৯০ দিনের মধ্যেই কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি

দক্ষিণ আমেরিকায় তিন মাসে ১৯৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

আপডেট টাইম : ০১:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬