সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা নাঈম, বাঁচতে চান সবার সহযোগিতা

নূর আলম নাঈম। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ ছাত্রদলে যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম নাঈম কোলন ক্যানসারে ভুগছেন। এক বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা এ তরুণ ছাত্রনেতার চিকিৎসায় ইতোমধ্যে তার পরিবারের প্রায় ১২ লাখ টাকা ব্যয় হয়ে গেছে। তবে এখনো তার সুস্থতার পথ অনেক দীর্ঘ।

চিকিৎসকদের মতে, নাঈমকে পুরোপুরি সুস্থ করে তুলতে হলে জরুরি ভিত্তিতে একটি অপারেশন এবং আরও আটটি থেরাপি দেওয়া প্রয়োজন। যার প্রতিটি থেরাপির ব্যয় প্রায় ৮০ হাজার টাকা।

চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আব্দুর রবের সন্তান নাঈম নোয়াখালী সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পড়াশোনা পাশাপাশি নাঈম স্থানীয় শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। এলাকায় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবেও তার সুনাম রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য নাঈমকে চীনে নিয়ে গেলে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন হবে। আর দেশে চিকিৎসা চালিয়ে গেলেও আরো প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকা খরচ হবে।

এ বিষয়ে চাটখিল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব হোসেন রাজ বলেন, নাঈম আমাদের দলের একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ, সাহসী ও পরিশ্রমী কর্মী। রাজপথের এই সহযোদ্ধার এমন কঠিন সময়ে আমরা সবাই গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবারের একার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব। তাই নাঈমকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীসহ সমাজের সব বিত্তবান ও হৃদয়বান মানুষদের এগিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।

গত এক বছরের চিকিৎসায় সর্বস্বান্ত হয়ে পড়া মধ্যবিত্ত পরিবারটির পক্ষে এখন আর এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, একজন সম্ভাবনাময় তরুণ ছাত্রনেতার জীবন বাঁচাতে নোয়াখালীসহ দেশ-বিদেশের সব বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা ও দোয়ার আবেদন জানিয়েছে তার পরিবার।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা নাঈম, বাঁচতে চান সবার সহযোগিতা

আপডেট টাইম : ১০:৫৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬