সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

দিনাজপুর-৬: ডা.এজেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র জমা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ডা.এজেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ শে ডিসেম্বর) বেলা ১২ ঘটিকায় দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহামিনা সুলতানা লীমার কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্রটি জমা দেন তাঁর সহধর্মিনী শরিফা করিম স্বর্ণা। এসময় দিনাজপুর-৬ আসনের অন্তর্ভুক্ত চার উপজেলার (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
​মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জাহিদ হোসেনের সহধর্মিনী শরিফা করিম স্বর্ণা বলেন, আমার স্বামীর পক্ষ থেকে আমি আজ মনোনয়নপত্র জমা দিলাম। দেশ ও জনগণের সেবায় তিনি সর্বদা নিয়োজিত আছেন। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন যেন আমরা জনগণের অধিকার পুনরুদ্ধারে সফল হতে পারি।
এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দলের পক্ষ থেকে যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনের সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে আমরা শতভাগ বিজয়ী হয়ে ধানের শীষ আসনটি উপহার দেব।
​মনোনয়নপত্র জমাদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেরদৌস রহমান, সভাপতি, হাকিমপুর উপজেলা বিএনপি। সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক, হাকিমপুর উপজেলা বিএনপি। নাজমুল হক, সাধারণ সম্পাদক, হাকিমপুর পৌর বিএনপি। কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, হাকিমপুর পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীরা উপস্থিত থেকে ডা. জাহিদ হোসেনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

দিনাজপুর-৬: ডা.এজেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র জমা

আপডেট টাইম : ০৫:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫