সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

দিনে ভোটকেন্দ্রে ক্যামেরা বসানো হলো, রাতেই ভাঙচুর

মাগুরায় একটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

মাগুরায় একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। তবে স্থাপনের তিন ঘণ্টার মধ্যেই একটি ক্যামেরা ভেঙে ফেলা হয়।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করে ক্যামেরাটি ভাঙচুর করেন। তবে আলোর স্বল্পতার কারণে তার মুখ শনাক্ত করা সম্ভব হয়নি। ক্যামেরা ভাঙার ১০-১৫ মিনিট পর কয়েকজন যুবককে ওই এলাকায় অবস্থান করতে দেখা যায়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, তাদের মধ্যে কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যামেরা বসানো হয়েছিল; কিন্তু রাতেই ভাঙচুরের ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই করে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের নৈশপ্রহরী আফজাল হোসেন জানান, রাতে খাবার শেষে বিদ্যালয়ে ফিরে এসে তিনি কয়েকজন যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। সকালে উঠে ক্যামেরা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার জানান, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশের মাধ্যমে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

দিনে ভোটকেন্দ্রে ক্যামেরা বসানো হলো, রাতেই ভাঙচুর

আপডেট টাইম : ১১:১৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬