সিরাজগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ২০২৬-২৭ অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার Logo আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও Logo ইউনিয়ন ভূমি অফিসের গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি Logo জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলো মেহেরপুর জেলা Logo ডা. শফিকুর রহমানকে রাশেদ খাঁনের ‘ওয়েট অ্যান্ড সি’ বার্তা Logo রাজাকার-আলবদরদের তালিকা তৈরির উদ্যোগ সরকারের: মন্ত্রী Logo ভারত যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আ.লীগ নেতা আটক Logo নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানি দোকানিকে ঘিরে বিপত্তি Logo সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর

দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন: খোকন

নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে নরসিংদী পৌরসভার সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই এবার আগের চেয়েও বেশি সতর্ক থাকতে হবে।

তিনি নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক দল ও নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ দেন। তাঁর ভাষ্য, এবারের দুর্গাপূজা ওই সংগঠনের প্রধান লক্ষ্য হতে পারে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী পৌরসভার প্রশাসক সফি উল্লাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া ও রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৬-২৭ অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন: খোকন

আপডেট টাইম : ০৬:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬