সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

দোকান থেকে ফেরার পথে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে কুপিয়ে হত্যা

মনি চক্রবর্তী। ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মনি চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন, আর সুলতানপুর গ্রামে বাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী সোমবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সুলতানপুরে তার বাড়ির কাছাকাছি পৌঁছলে অজ্ঞাতনামা দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাই রনি চক্রবর্তী বলেন, ‘আমরা একসঙ্গে দোকান বন্ধ করে বের হয়। পথিমধ্যে ভাইয়ের ওপর হামলার খবর পায়। তার কোনো শত্রু ছিল না। সে খুবই ভালো মানুষ ছিল। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করেছে। আমরা অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে মাথার পিছনে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার মোটরসাইকেল, মোবাইল, টাকা সঙ্গে পড়ে ছিল। এ ঘটনায় অপরাধীদের আটক করতে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

দোকান থেকে ফেরার পথে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০১:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬