সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমার রাজনীতি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি । আমার রাজনীতি মানুষের রাজনীতি। আমি বিশ্বাস করি মানুষের ধর্মের জন্য কোন বিভেদ হয় না। কেননা প্রত্যেকটা মানুষের ধমনীতে যে রক্ত প্রবাহিত হয় সে রক্তের রং লাল। সে হিন্দু হোক মুসলিম হোক বা যে কোন মানুষের হোক সে রক্তের রং লাল। সে রক্তে কোনদিনও বিভেদ হতে পারে না।
তিনি আরো বলেন, অনেক সময় দেখা গেছে রক্তের গ্রুপ মিলে গেলে ওই রক্ত আরেকজনের শরীরে রক্ত কোনো সময় রিজেক্ট করে না। সুতরাং ধর্ম বিশ্বাসের ব্যাপার আর সনাতনী ধর্ম তো অনেক পুরনো এটা বিশ্বাসের ব্যাপার। তাই আমি যতদিন বেঁচে আছি আমার রাজনীতি হবে সবাইকে নিয়ে সম্প্রদায়িক সম্প্রীতিকে বাঁচিয়ে রাখাই হলো আমার কাজ। সেজন্য যখনই আমি মনে করেছি এই সিরাজগঞ্জে সনাতনী ধর্মের মানুষদের বিপদ তখনই আমার কর্মীদের নামিয়ে দিয়েছি তাদেরকে কেউ কোনক্রমেই অন্যায় না করতে পারে। আমার বিশ্বাস সারা বাংলাদেশে কোথায় কি হয়েছে জানি না এই সিরাজগঞ্জে প্রত্যেকটি সনাতনী ধর্মের মানুষ স্বাধীন ছিল স্বাধীনভাবে তারা চলেছে এবং আমি যতদিন জীবিত থাকব ইনশাআল্লাহ আপনারা স্বাধীনই থাকবেন আপনাদের ধর্ম কর্ম উৎসব পালন করবেন। আমরাও আপনাদের ধর্ম কর্ম উৎসবে শামিল হবো।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে সাতটায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের বারোয়ারি কালী মন্দিরে সনাতনী ধর্মালম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনের কথাগুলো বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের পরের দিনে ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণায় অংশ হিসেবে দিনভর বিভিন্ন জায়গায় কর্মসূচি শেষে সনাতন ধর্মাবলম্বীদের নাম যজ্ঞ অনুষ্ঠানে আসেন। এসময় তাহার সাথে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, যুগ্ম সাধারণ সম্পাদক সুম্ভনাথ দাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর আহমেদসহ দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম। 



















