বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণসহ যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ভোরে ধুনট সরকারি নইম উদ্দিন পাইল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গনে । উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ছামিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আফতাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাহিদা সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার নুর জাহান বেগমসহ অফিসারগণ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা ও ধুনট থানার অফিসার ইনচার্জ মহোদয়, প্রেস ক্লাব, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন , শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জাতির অগ্ৰগতি ও কল্যাণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

ধুনট (বগুড়া) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম 



















