সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ রোববার Logo সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের দুই নেতার বিরুদ্ধে পুলিশের অভিযান Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশজুড়ে সরকারের নানা কর্মসূচি Logo আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দাপ্তরিক খরচ কমান, শ্রমিকদের বেতন বাড়বে’ Logo পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র: রিজভী Logo আইনজীবীর প্রধান শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা: আইনমন্ত্রী Logo রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার Logo ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা Logo পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ

নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া (সরদারপাড়া) গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫)। তিনি ওই ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। অন্যরা হলেন একই গ্রামের মো. অবির উদ্দীন সরদারের ছেলে মো. পিয়ারুল ইসলাম মুসা (১৯), মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. মাহমুদ রায়হান (৩০) এবং চকগোড়া (পূর্বপাড়া) গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. সোহেল হোসেন (২১)। পুলিশ জানিয়েছে, তাঁরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা-পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এ বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, তাঁদের পূর্বের একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ রোববার

নওগাঁয় ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬