সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

নওগাঁয় মাদক-অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার

নওগাঁর মান্দায় বিশেষ কিশোর অপরাধ এবং মাদকবিরোধী অভিযান চালিয়ে কিশোর গাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে ট্যাপেন্টাডল ট্যাবলেট, চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ৭৩হাজার ৫০ টাকা।

শুক্রবার (২৩অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২২অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন, মান্দা উপজেলার চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জ আফজালের নেতৃত্বে চকউলী গ্রামে বিশেষ কিশোর অপরাধ এবং মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও মাদকবিক্রির টাকাসহ মাদক ব্যবসায়ী তিন কিশোর গাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি অটোমেটিক লম্বা বার্মিজ চাকু ও বসতবাড়ির গর্তে লুকানো অবস্থায় আরেকটি আধুনিক চাইনিজ ডাবল-হেড ট্যাকটিক্যাল অ্যাক্স বা ডাবল-ব্লেড টমাহক নামক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সাথে ৬০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০  লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৭৩হাজার ৫০টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক ও অস্ত্র মামলা রুজু  করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় মাদক-অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬