সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার 

নওগাঁর পোরশা উপজেলা বিএনপির এক নেতাকে  সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়।
শনিবার (১৫নভেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।
সাময়িক বহিস্কৃত ওই নেতার নাম মোজাম্মেল শাহ চৌধুরী। তিনি পোরশা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।
সাময়িক বহিষ্কারাদেশে বলা হয় দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আপনার দলীয় পদবী স্থগিতসহ দল থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো। অদ্য হতে আপনাকে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য এবং দলের সকল নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের আপনার সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বহিষ্কারের বিষয়টি এদিন দুপুরে মুঠোফোনে নিশ্চিত করে কারণটা চিঠিতে লেখা আছে বলে জানালেন সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
অপরদিকে এভাবে বহিষ্কার করতে পারে না বলে মুঠোফোনে জানালেন মোজাম্মেল শাহ চৌধুরী। তিনি বলেন, আমি কোনো শীর্ষ নেতার বিরুদ্ধে কোনো প্রকার মিথ্যা প্রচারণা বা দলীয় কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি। আর আমাকে অন্তত এক ঘন্টার জন্য হলেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিৎ ছিল। অথচ হুট করে এভাবে বহিষ্কার যেটা জেলার নেতা কিভাবে করলেন আমার জানা নেই। এছাড়া এভাবে কাউকে বহিষ্কার করা হয়েছে কিনা সেটাও আমার জানা নেই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার 

আপডেট টাইম : ০২:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫