সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নজরুল ইসলাম খানের সিদ্ধান্তে ইসলামপুরে বিএনপির ঐক্যের সুর

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর–২ (ইসলামপুর) আসনে বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। দলীয় সংসদ সদস্য মনোনয়নকে কেন্দ্র করে প্রাথমিকভাবে তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী থাকলেও চূড়ান্তভাবে একজন প্রার্থী মনোনয়ন পাওয়ার পর দলীয় স্বার্থে সবাইকে একত্রিত করে মাঠে কাজ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

‎বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান (ফরহাদ) এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমের প্রতিনিধি হিসেবে ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান বিপুল লোহানী একসঙ্গে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার করেন।

‎সভায় নজরুল ইসলাম খান বলেন, “ইসলামপুরে বিএনপিকে বিজয়ী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসন উপহার দিতে হবে।”
‎তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে এই নির্বাচনে বিজয়ের মূল চাবিকাঠি।

‎দলীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টায় বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়

‎সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎আলোচনা সভায় সার্বিক সহযোগিতা করেন উদীয়মান তরুণ নেতা ও নজরুল ইসলাম খানের সহোদর শফিকুল ইসলাম খান (ফরহাদ)।

‎এদিকে দলীয় ঐক্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির তৃণম‚ল নেতাকর্মীরা। তাদের আশা, এই ঐক্যের মাধ্যমে ইসলামপুরে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পাবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নজরুল ইসলাম খানের সিদ্ধান্তে ইসলামপুরে বিএনপির ঐক্যের সুর

আপডেট টাইম : ০৯:১৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬