নওগাঁ রাণীনগরে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল লতিফের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এই সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আব্দুল আজিজ,রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুন রশীদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব রাব্বী হোসেন, রাণীনগর প্রেসক্লাবের সেক্রেটারি সাহাজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি সুকমল, সিনিয়র সাংবাদিক সেলিম চৌধুরী সহ উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো.আব্দুল লতিফ বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে সমাজের অপরাধ নির্মূল করা সহজ হয়। বিভিন্ন তদন্ত কার্যক্রমে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য ও সত্য উদঘাটন পুলিশের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

রাণীনগর( নওগাঁ) প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম 



















