সিরাজগঞ্জের শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে দুজন সহপাঠীর সামনে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক সজীবকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
বুধবার (৬ মে) গ্রেপ্তার সজীবকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। সজীব পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া গ্রামের মসজিদের ইমাম হাফেজ আব্দুল হাইয়ের ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল মহল্লার চতুর্থ শ্রেণীর এক শিক্ষর্থী ধর্ষণ ও দুই শিক্ষার্থীকে যৌণ নিপিড়ন মামলার আসামী সজীবকে কুষ্টিয়া গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার সকালে থানায় হস্তান্তর করে। বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল দুপুরে আম দেওয়ার কথা বলে সজীব তিন স্কুলছাত্রীকে ডেকে নিয়ে যায়। এ সময় বাড়িতে তার স্ত্রী ও পরিবারের কেউ ছিল না। এ অবস্থায় তিন শিশুকে ডেকে নিজ ঘরে নিয়ে কৌশলে দরজা বন্ধ করে দেয়। প্রথমে হাত-পা বেঁধে ৩ শিশুকেই বিবস্ত্র করে বিছানায় যৌন নিপিড়ন চালায়। পরে দুজনকে বিছানার পাশে অন্যদিকে মুখ দিয়ে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে ধর্ষণ করে। ধর্ষণের পর ঐ তিন শিশুকে ৩শ টাকা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। তবে ৩ শিশু টাকা না নিয়ে ঐ বাড়ি থেকে বেরিয়ে এসে স্বজনদের জানায়।
নির্যাতিত শিশুদের অভিভাবক বিষয়টি এলাকার প্রধানদের বিষয়টি অবগত করলে রোববার (২৬ এপ্রিল) শালিসের আয়োজন করা হয়। তবে শালিসে অভিযুক্ত সজীব ও তার বাবা আসে না। বিষয়টি জানতে পেরে ২৬ এপ্রিল বিকেলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শালিস পণ্ড করে দেয়। ওদিন রাতেই নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















