সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদরের মৃত্যুতে শোকের ছায়া

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 106
মোঃ হেলাল উদ্দীন, নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত মঙ্গলবার দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে বুধবার সন্ধ্যার পর আপন দুই ভাইয়ের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের নাম মিলন (৬০) অপর জনের নাম মোঃ আলম (৫৫)। ময়না তদন্ত শেষে এলাকায় এসে লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাধীন মাড়কৈল ফুলবাড়ী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কিছুদিন থেকেই তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এর ফলে প্রায় পনের থেকে বিশ জন গুরুতর জখম ও আহত হয়।  খবর পেয়ে  ঘটনা স্থলে পুলিশের একটি দল উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই গ্রুপের লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়ে।
পরে পুলিশের সহযোগিতায় স্থানীয় এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার আপন দুই ভায়ের মৃত্যু হয়। মৃত্যুর ঘটনাটি জানার পরে এলাকা জুড়ে ব্যাপক শোকের ছায়া নেমে পড়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন চিকিৎসাধীন অবস্থায় মিলন ও আলম নামের দুই জন মারা গেছে। তাদের দুজনের ময়নাতদন্ত শেষে লাশ এসেছে। নিজ বাড়িতে তাদের পারিবারিক গোরস্থানে  দাফন করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষে সহোদরের মৃত্যুতে শোকের ছায়া

আপডেট টাইম : ০৭:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫