মো. হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
“গড়োরে গড়ো দেশ গড়ো, খালেদা জিয়ার নেতৃত্বে দেশ গড়ো একসাথে, তারেক জিয়ার নেতৃত্বে দেশ গড়ো একসাথে”এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বিভিন্ন জায়গায় পথসভা এবং লিফলেট বিতরণ করা হয়েছে।
নাচোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকনের নেতৃত্বে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল থেকে রাত পর্যন্ত নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খুলসি, মল্লিকপুর বাজারে ৩১”দফার লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন এর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে আব্দুস সালাম তুহিন এর ব্যক্তিগত রহনপুরের কার্যালয় থেকে বেরিয়ে গোমস্তাপুর থেকে কার্যক্রম শুরু করে। গোমস্তাপুর উপজেলার ভেড়ি বাজার, বালু গ্রাম ও নয়া দিয়াড়ীতে লিফলেট বিতরণ করা হয়।

রিপোর্টার: 



















