চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গোডাউনপাড়া এলাকার বাবুর বাড়ির পাশের মসজিদ থেকে গোরস্থান পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের নির্দেশনায় সম্প্রতি সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমির ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম এবং পৌর সার্ভেয়ার মো. আরিফুল ইসলাম।
পরিদর্শনকালে তাঁরা সড়কটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় সড়কের বেহাল দশা ও জনসাধারণের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ জানান, স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সড়কটির সংস্কারকাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















