নিজস্ব প্রতিবেদক:
যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের কবর জিয়ারত, পুস্পস্তবক অর্পণ, স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ আগষ্ট) ভোর ৬টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টায় মালশাপাড়া পৌর কবরস্থানে ও কান্দাপাড়া কবরস্থানে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দুপুরে প্রেসক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স রুমে জুলাই আগষ্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেখ এনামুল হকের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না। আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি জিহাদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, ইউসুফ দেওয়ান রাজু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহমেদ নওশাদ, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যকরী সদস্য হেলাল আহমেদ, শফিক মোহাম্মদ রুমন, দেশটিভির প্রতিনিধি শুভ কুমার ঘোষ ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি অধ্যাপক শহীদুল ইসলাম।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রিপোর্টার: 




















