সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

নারায়ণগঞ্জে কারখানায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিকের অবস্থা গুরুতর

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে একটি ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কারখানায় কর্মরত দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। আগুনে তাদের শরীর ও মুখমণ্ডল ঝলসে চামড়া খসে গেছে এবং একজনের পা বিকৃত হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে ফতুল্লার ইসদাইর এলাকার ‘রতন ডাইং’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে রতন মিয়ার মালিকানাধীন ওই ডাইং কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ ও ভুক্তভোগীদের তীব্র আর্তচিৎকার শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ছুটে আসেন। কারখানার ভেতরে ঢুকে তারা দেখেন পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন এবং দুই শ্রমিক আগুনে পুড়ে ছটফট করছেন। দগ্ধদের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে আগুনে তাদের শরীরের চামড়া খসে পড়ছিল এবং একজনের পা আগুনে গলে মারাত্মকভাবে বিকৃত হয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। ঘটনার পরপরই কারখানায় মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

দগ্ধদের শারীরিক অবস্থার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রাত ২টা ৫০ মিনিটের দিকে ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের পর দগ্ধ অবস্থায় দুই রোগীকে জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ ফ্লেম বার্নসহ শ্বাসনালী (ইনহেলেশন ইনজুরি) ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ ফ্লেম বার্নসহ শ্বাসনালী পুড়ে গেছে। তাদের দুজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। উভয় রোগীকে হাসপাতালে ভর্তি রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ঘটনাটি আমরা জেনেছি এবং বিস্তারিত জানতে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। বয়লার বা গ্যাসলাইনের বিস্ফোরণ অত্যন্ত তীব্র ও ভয়াবহ রূপ নেয়, যার কাছাকাছি থাকলে মৃত্যুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। গভীর রাতের ঘটনা এবং বিস্ফোরণের পর আগুন চারদিকে না ছড়ানোর কারণে হয়তো তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানানো হয়নি। তবে পুরো বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

নারায়ণগঞ্জে কারখানায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ২ শ্রমিকের অবস্থা গুরুতর

আপডেট টাইম : ০৫:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬