সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ইমামের মরদেহ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • 41

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম

মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে মসজিদের এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম (৩৮) সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানাই গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। তিনি স্থানীয় পুখুরিয়া মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

ঘিওর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কহিনুর মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, নিহতের স্ত্রী মোছা. মরিয়ম গত ১৫ সেপ্টেম্বর তার স্বামী রফিকুল ইসলাম নিখোঁজ উল্লেখ করে ঘিওর থানায় সাধারণ ডায়েরি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, যেখানে তার মরদেহ পাওয়া গেছে সেই পুকুরে স্থানীয় মসজিদের ইমাম রফিকুল ইসলাম নিয়মিত গোসল করত। তিনি স্থানীয় পুকুরিয়া মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ তিনি নিখোঁজ হন। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। এর আগে নিখোঁজের ঘটনায় তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

এ বিষয়ে ঘিওর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কহিনুর মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল ইমামের মরদেহ

আপডেট টাইম : ১২:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫