সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ট্যাংকলরি : পা বিচ্ছিন্নসহ আহত ৫

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • 106

সিরাজগঞ্জের শাহজাদপুরে তেলবাহী একটি ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ঢুকে পড়লে দোকানে অবস্থানরত একজনের পা বিচ্ছিন্নসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের সরিষাকোল বাজার এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এসময় শাহজাদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা পারভেজ হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে স্থানীয় সেলিম মোল্লার মুদি দোকানে বসে কয়েকজন চা খাচ্ছিল। এমন সময়ে বাঘাবাড়ি থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্যাংকলরির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে যাওয়ায় ৫ জন আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানান তারা।  আহতরা হলেন, বাবু সরকার, শাহান, শওকত, সেলিম ও নূরমোহাম্মাদ।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হন। তারা উপস্থিত সংবাদকর্মীদের জানান, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে এসে শুনতে পাই ৫ জন আহত হয়েছে। তারমধ্যে ১জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনায় আহত ৫ জনের খবর নিশ্চিত করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানে ট্যাংকলরি : পা বিচ্ছিন্নসহ আহত ৫

আপডেট টাইম : ০১:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬