সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নিয়োগ পরীক্ষা শুরুর আগে পেলেন বাবার মৃত্যুর খবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কামারখন্দ সিনিয়র ফাযিল (স্নাতক) মাদ্রাসায় লিখিত পরীক্ষা দিতে এসেছেন চৌহালী উপজেলার যমুনা নদী বেষ্টিত চরাঞ্চলের সালমা খাতুন।

শুক্রবার (৯ জানুয়ারি )দুপুর সোয়া একটার দিকে তার স্বামী মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গেলে সালমা ফেসবুকের মাধ্যমে জানতে পারেন তার বাবা আব্দুস সামাদ মুন্সি (৮০) মারা গেছেন।

বাবার মৃত্যুর খবরে দেড় বছরের শিশু কন্যাকে কোলে নিয়েই কান্নায় ভেঙে পড়েন সালমা। এসময় তার স্বামী সহ তার এলাকার পরীক্ষার্থীরা তাকে সান্তনা দেন। তবুও যেন থামছে না সালমার কান্নার রোল। আব্দুস সামাদ মুন্সি চৌহালী উপজেলার সদর ইউনিয়নের কোদালিয়া গ্রামের বাসিন্দা।

সালমার স্বামী আলমগীর হোসেন জানান, তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট সালমা। সালমার বিয়েও হয়েছে একই গ্রামে। যার কারণে বাবার সঙ্গে সালমার খুব ভালো সম্পর্ক ছিলো। বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন হলো অসুস্থ ছিলেন সালমার বাবা। শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে লিখিত পরীক্ষা দিতে এসে জানতে পারে তার বাবা মারা গেছেন। তারপর থেকে সালমা বার বার কান্নায় ভেঙে পড়েন। বাবার মৃত্যুর শোক নিয়েই পরীক্ষায় অংশ নিয়েছে সালমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, উপজেলার ৬টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাবার মৃত্যুজনিত কারণে পরীক্ষার্থী সালমাকে বিশেষ কোন সুবিধা দেওয়ার কোন সুযোগ নেই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নিয়োগ পরীক্ষা শুরুর আগে পেলেন বাবার মৃত্যুর খবর

আপডেট টাইম : ০৭:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬