সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নির্বাচনের আগেই দলকে নেতৃত্ব দিতে দেশে ফিরছেন তারেক রহমান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 49

জনতার কণ্ঠ ডেস্ক:

নির্বাচনের বহু আগেই দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের সেই পাঁয়তারা সফল হবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডা. জাহিদ আরও বলেন, পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে।

তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই এ ষড়যন্ত্রের পেছনে রয়েছে।

পিআর পদ্ধতিকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, সংবিধানকে ইচ্ছে করলেই ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। এ সময় তিনি সবাইকে আবেগী না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বোঝার আহ্বান জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নির্বাচনের আগেই দলকে নেতৃত্ব দিতে দেশে ফিরছেন তারেক রহমান

আপডেট টাইম : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫