সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নির্বাচন-আগে সহিংসতা বরদাস্ত নয় ,ইসি ঘোষণা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 48

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার সময় দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২২ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম।

ইউএনওদের উদ্দেশে ইসি আনোয়ারুল বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। নিষ্ঠা ও সততা দেখানোর সুযোগ এখন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক কাজ করলে ইসি সঙ্গে আছে। উদ্দেশ্যমূলক বা অন্যায় করলে কেউ পার পাবেন না।

এ সময় কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রাষ্ট্র ও জাতির জন্য বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবারের সংসদ নির্বাচন। এখন থেকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করার নির্দেশ দেন তিনি।

এ সময় প্রবাসী ভোটারদের জন্য ১৬ নভেম্বর অ্যাপ উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।

ভালো নির্বাচন উপহারের বিষয়ে কমিশনার আবদুর রহমান মাছউদ বলেছেন, এবারও যদি সুষ্ঠু নির্বাচন দিতে বা না করতে পারি, আমরা বিশ্বের কাছে নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই ভালো নির্বাচনের বিকল্প নেই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নির্বাচন-আগে সহিংসতা বরদাস্ত নয় ,ইসি ঘোষণা

আপডেট টাইম : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫