সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ

নোয়াখালীতে ৮০০ গ্রাম গাঁজাসহ গৃহবধূ গ্রেপ্তার, স্বামী পলাতক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ ফেরদৌসী বেগম (২৬) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তাঁর স্বামী বেল্লাল হোসেন (৩২) পলাতক রয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজিদ সেরাঙ্গের বাড়িতে বেল্লাল হোসেনের বসতঘরে এ অভিযান চালানো হয়। এ সময় একটি নীল রঙের পলিথিনের ব্যাগ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ফেরদৌসী বেগমকে গ্রেপ্তার করেন অভিযান পরিচালনাকারীরা।

ডিএনসি সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ

নোয়াখালীতে ৮০০ গ্রাম গাঁজাসহ গৃহবধূ গ্রেপ্তার, স্বামী পলাতক

আপডেট টাইম : ১০:৫১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬