সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী, প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 নওগাঁর আত্রাই উপজেলার পতিসর এখন উৎসবের জনপদ। আসন্ন ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। কবির স্মৃতিধন্য এই পুণ্যভূমি পতিসর রবীন্দ্র কাচারী বাড়িতে আয়োজনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি। প্রশাসন থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষ—সবার মাঝেই বইছে উৎসবের আমেজ।
এবারের জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের  মাননীয় মন্ত্রী, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু এমপি, এবং  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।
রবীন্দ্র জীবনীর ওপর প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর এবং প্রখ্যাত রবীন্দ্র ও নজরুল সংগীত শিল্পী ড. মো. হারুন অর রশীদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মাদ সাইফুল ইসলাম এবং  সার্বিক উপদেষ্টামণ্ডলীর নেতৃত্বে উপস্থিত থাকবেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু ।
সরেজমিনে পতিসর কাচারী বাড়ি এলাকা ঘুরে দেখা গেছে, কবির স্মৃতিবিজড়িত ভবনগুলো সংস্কার ও চুনকামের কাজ প্রায় শেষ পর্যায়ে। ধোয়া-মোছার পাশাপাশি চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। কুঠি বাড়ির গছানোর কাজে নিয়োজিত শ্রমিকরা এখন পার করছেন ব্যস্ত সময়। প্রবেশপথ থেকে অনুষ্ঠান চত্বর পর্যন্ত বর্ণিল আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন তোরণ নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে। দর্শনার্থীদের বসার জন্য বিশাল প্যান্ডেল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মূল মঞ্চ তৈরির কাজ এখন অন্তিম পর্যায়ে।
মন্ত্রীবর্গের আগমন এবং বিপুল লোকসমাগমের কথা মাথায় রেখে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
এদিকে মন্ত্রীর আগমন এবং রবীন্দ্রজয়ন্তীর সার্বিক দিক নিয়ে নওগাঁ-০৬ আসনের সংসদ সদস্য  শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন: “মাননীয় মন্ত্রী মহোদয়ের পতিসর আগমন উপলক্ষে ইতিমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল রাজনৈতিক, সামাজিক, রবীন্দ্র প্রেমীসহ  সকলের সার্বিক সহযোগিতায়, আশা করছি একটি অত্যন্ত সুন্দর ও স্মরণীয় অনুষ্ঠান উপহার দিতে পারব।”
প্রতি বছরের মতো এবারও পতিসরে বসবে ভক্ত ও অনুরাগীদের মিলনমেলা। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে: কবির জীবন ও কর্মের ওপর তথ্যবহুল আলোচনা সভা। জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যনাট্য। কাচারী বাড়ি সংলগ্ন মাঠে রবীন্দ্র মেলা যা গ্রামীণ লোকজ সংস্কৃতির এক ভিন্ন মাত্রা যোগ করবে।
পতিসরের স্থানীয়রা জানান, রবীন্দ্রনাথ ঠাকুর এই পতিসর থেকেই তাঁর অনেক বিখ্যাত সাহিত্য রচনা করেছেন এবং এলাকার কৃষকদের কল্যাণে সমবায় ব্যাংক ও আধুনিক কৃষির প্রবর্তন করেছিলেন। কবির এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর এলাকাবাসী এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।
সব মিলিয়ে, বিশ্বকবির স্মৃতিধন্য পতিসর এখন অপেক্ষার প্রহর গুনছে এক অনন্য ও প্রাণবন্ত উৎসবের জন্য।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মজয়ন্তী, প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট টাইম : ০৪:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬