সিরাজগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ২০২৬-২৭ অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার Logo আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও Logo ইউনিয়ন ভূমি অফিসের গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি Logo জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলো মেহেরপুর জেলা Logo ডা. শফিকুর রহমানকে রাশেদ খাঁনের ‘ওয়েট অ্যান্ড সি’ বার্তা Logo রাজাকার-আলবদরদের তালিকা তৈরির উদ্যোগ সরকারের: মন্ত্রী Logo ভারত যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আ.লীগ নেতা আটক Logo নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানি দোকানিকে ঘিরে বিপত্তি Logo সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর

পর্তুগাল কোচকে নিয়ে পোস্ট, পরে মুছে দিলেন জর্জিনা

রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ছবি: রয়টার্স

পর্তুগাল কোচ হোর্হে জেসুসের ওপর ক্ষোভ উগরে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ডিলেট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনসঙ্গিনী জর্জিনা রোদ্রিগেজ। জাতীয় দলের কোচ ও অধিনায়কের মধ্যবর্তী চরম দ্বন্দ্বের জেরে আন্তর্জাতিক বিরতির মাঝপথেই রোনালদোর দল ছেড়ে যাওয়ার ঘটনার পর এই নতুন বিতর্ক তৈরি হলো।

রোনালদোকে জেসুস যেভাবে সামলেছেন, তার সমালোচনা করে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি সাবেক ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের বক্তব্য বলে দাবি করা একটি পোস্ট শেয়ার করেছিলেন জর্জিনা। তবে পরবর্তীতে জানা যায়, ফার্গুসনের নামে চালানো সেই উক্তিগুলো সম্পূর্ণ ভুয়া ছিল। বিষয়টি বুঝতে পেরেই দ্রুত পোস্টটি নিজের অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেন জর্জিনা।

ফার্গুসনের নাম ব্যবহার করে বানানো সেই পোস্টের একটি বাক্যে লেখা ছিল, জেসুস যদি মনে মনে তাকে ব্যবহারই না করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে দলে ডাকলেন কেন? নিজের কর্তৃত্ব জাহির করতে? এটি কোনো কর্তৃত্ব নয়, বরং তার হীনমন্যতা।

জেসুসকে আক্রমণ করে আরেকটি বিতর্কিত লাইনে বলা হয়, এই লোক কীভাবে নিজের নামের সঙ্গে ‘ক্রাইস্ট’ (যিশু) নামটি বহন করেন, আমি বুঝি না।

কোচ জেসুসের সঙ্গে মনোমালিন্য তুঙ্গে উঠলে একপর্যায়ে পর্তুগাল শিবির ছেড়ে বেরিয়ে যান রোনালদো। তবে নরওয়েকে হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর পুরো বিষয়টিকে খুব একটা আমল দিতে চাননি পর্তুগিজ কোচ। একে স্রেফ একটি ‘ভুল-বোঝাবুঝি’ হিসেবে অভিহিত করে ভবিষ্যতে রোনালদোর জাতীয় দলে ফেরার দুয়ার খোলা রেখেছেন তিনি।

এদিকে রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু এদু আগিরেও এই বিতর্কে জড়িয়েছেন। জেসুসের বিরুদ্ধে অধিনায়ক রোনালদোর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করার অভিযোগ এনেছেন তিনি। সব মিলিয়ে পর্তুগিজ মহাতারকাকে ঘিরে তৈরি হওয়া এই ঝড় থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৬-২৭ অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

পর্তুগাল কোচকে নিয়ে পোস্ট, পরে মুছে দিলেন জর্জিনা

আপডেট টাইম : ০১:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬