সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পাঁচবিবিতে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে যুবদলের এক কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আল আমিন নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া এলাকায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
নিহত যুবদল কর্মীর নাম ইয়ানুল হোসেন (৩৫)। তিনি পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাখুর গ্রামের আলম মন্ডলের ছেলে। আহত আল আমিন একই ইউনিয়নের কামার গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ানুল হোসেন ও আল আমিন শালাইপুর বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকারপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। পরে জোরপূর্বক রাস্তার পাশের আলুর জমিতে টেনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে দুজনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ইয়ানুল হোসেন ও আল আমিন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানুল হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, নিহত ইয়ানুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে পূর্বের একটি বিরোধই মূল কারণ। তারা জানান, গত ১৪ ডিসেম্বর একটি ওয়াজ মাহফিল থেকে আদায়কৃত টাকা নিয়ে বিরোধের জেরে যুবদলের নেতা ইয়ানুল হোসেনের সঙ্গে একই এলাকার দামপাড়া গ্রামের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ময়নুল ইসলাম ও তার লোকজনের মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছিল। সেই বিরোধের জের ধরেই ইয়ানুল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পাঁচবিবিতে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ১

আপডেট টাইম : ০৬:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬