সিরাজগঞ্জ , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট সমাধান ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণসহ ৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে তারা এ কর্মবিরতি পালন করছেন। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটি, রামেকের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি নিরাপত্তাকর্মীদের দায়িত্বে অবহেলা ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় ইন্টার্ন চিকিৎসকদের রোগীর স্বজনদের হামলা ও দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে।

এছাড়া রোগীর স্বজনদের কক্ষে নারী ইন্টার্ন চিকিৎসকদের সিভিল পোশাকে প্রবেশের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। অবকাঠামোগত সমস্যার কারণে অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ চালু না থাকায় জরুরি ওয়ার্ডে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলেও দাবি করেন তারা।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ পরিস্থিতিতে কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ভর্তি ওয়ার্ডে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, রোগীর সঙ্গে দুজনের বেশি স্বজনকে হাসপাতালে প্রবেশ করতে না দেওয়া, ওয়ার্ডগুলোতে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অবিলম্বে ক্যাজুয়ালটি বিভাগ চালু করা।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানান, ‘এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।’

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ কালবেলাকে বলেন, ‘আমরা সবাই বৈঠকে আছি। বৈঠক শেষে ব্রিফিং করা হবে। আলোচনা ও সিদ্ধান্তের পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

আপডেট টাইম : ১২:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬