সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পাসপোর্ট করতে এসেই আটক রোহিঙ্গা যুবক

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। আটক যুবক কক্সবাজার জেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে পাসপোর্ট অফিসে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে। তার নাম রিয়াজুল মোস্তফা, বাবার নাম গুরা মিয়া ও মায়ের নাম খতিজা।

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে পাসপোর্ট করতে আসেন ওই যুবক। তার কাছে পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ ছিল। তার আচরণে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যুবক কক্সবাজার কুতুপালং ক্যাম্প থেকে আসার কথা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওই রোহিঙ্গা যুবককে থানায় সোপর্দ করা হয়েছে।

রোহিঙ্গারা যাতে বাংলাদেশী পাসপোর্ট গ্রহণ করতে না পারে সে ব্যাপারে সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস সতর্ক আছে বলে জানান এই কর্মকর্তা।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ওই যুবকের নাম রিয়াজুল মোস্তফা বলে জানিয়েছে। তার বাবার নাম গুরা মিয়া, মায়ের নাম খতিজা। তিনি কক্সবাজার জেলার কুতপালং ৬ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন।

উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা পারকোল এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়ে পাসপোর্ট করতে এসেছিলেন তিনি। কুতপালং ক্যাম্পে যোগযোগ করে ওই যুবককে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

One thought on “পাসপোর্ট করতে এসেই আটক রোহিঙ্গা যুবক

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পাসপোর্ট করতে এসেই আটক রোহিঙ্গা যুবক

আপডেট টাইম : ০৪:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫