সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

পূর্ব বিরোধের জেরে গলাকেটে হত্যায় ১০ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব বিরোধের জের ধরে বদিউজ্জামান নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা মামলায় একই পরিবারের তিনজনসহ ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত দায়রা জজ- ১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এ দণ্ডাদেশ দেন। সেই সঙ্গে প্রতি আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেন তিনি।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ময়নাকান্দি গ্রামের আবু সাঈদ, তার স্ত্রী আনোয়ারা বেগম ও তাদের ছেলে মনির হোসেন, একই গ্রামের শাহজাহান মন্ডল, এরশাদ শেখ, রমজান আলী, শফিকুল ইসলাম, সাহেব উদ্দিন, সোহেল রানা ও আবুল কালাম আজাদ। রায় ঘোষণার সময় আদালতে ৬ আসামি উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামসুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে ময়নাকান্দি গ্রামের ভিকটিম বদিউজ্জামান একই গ্রামের আলম নামে এক ব্যক্তির কাছ থেকে ৩ শতাংশ জমি কিনে নেন। কিন্তু তার কেনা জমি দখল করে প্রতিবেশি আবু সাঈদ বাড়ি করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। অপরদিকে বদিউজ্জামান ও আবু সাঈদ গ্রুপের আব্দুস ছাত্তার ইউপি মেম্বর পদে একই ওয়ার্ডে নির্বাচন করেন। নির্বাচনে আব্দুস সাত্তার পরাজিত হন এবং এর জন্য বদিউজ্জামানকেই দায়ী মনে করেন।

এসব বিষয় নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসা অবস্থায় ২০১১ সালের ২৪ জুন আইনজীবীর অফিসে যাওয়ার পথে নিখোঁজ হন বদিউজ্জামান। পরদিন ২৫ জুন সকালে ময়নাকান্দি সাইফুল ইসলামের ধুইঞ্চ্যা ক্ষেতে বদিউজ্জামানের গলাকাটা মরদেহ দেখতে পায় এলাকাবাসী। ওইদিন পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী রতনা বেগম ওরফে সুফিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১২ সালের ১৯ জানুয়ারি ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

পূর্ব বিরোধের জেরে গলাকেটে হত্যায় ১০ জনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৭:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬