সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়ে প্রকাশ্যে আব্দুর রহমান রিয়াদ (১৭) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকা জেলার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিন সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার মতির ছেলে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানীর অপস্ অফিসার সহকারি পুলিশ সুপার মো. উসমান গণি।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, বুধবার দুপুরে র‌্যাব সদর কোম্পানির একটি চৌকস দল ঢাকার সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান “আলফা জোন এন্ড কোম্পানীতে অভিযান চালিয়ে সাকিনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা রোডে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে ও ইসলামিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্যও ছিলেন।

ওই হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। যেখানে দেখা যায় আব্দুর রহমান রিয়াদ একটি সিএনজি চালিত অটোরিকশায় বসে ছিলেন। এ সময় বিভিন্ন দিক থেকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বেশ কয়েক তরুণ অটোরিকশার ভেতরেই রিয়াদকে উপুর্যপুরি আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত রিয়াদের বাবা রেজাউল করিম বাদী হয়ে সাকনিকে প্রধান আসামিসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে রেজাউল করিম উল্লেখ করেন, ২৮ ডিসেম্বর বিকেলে চৌরাস্তা মোড় এলাকার দশতলা ভবনের পাশে তার ছেলে আব্দুর রহমান রিয়াদ ও ১নং আসামী মো. সাকিন জ্ঞাত-অজ্ঞাত ৩৬জন প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে রিয়াদসহ তার তিন বন্ধু চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে একটি সিএনজিচালিত অটোরিকশার উপর বসে ছিল। এ সময় পরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিয়াদকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালজ করে। এক পর্যায়ে প্রধান আসামি সাকিন তার থাকা বারমিচ চাইনিজ টিপ চাকু দিয়ে রিয়াদকে এ্যালোপাথারি কুপিয়ে জখম করে। অন্যান্য আসামিরা চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র দ্বারা কুপিয়ে পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, গ্রেপ্তার সাকিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্তে প্রয়োজনে রিমান্ড আবেদন করা হবে। তিনি বলেন, এর আগে এ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬