নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. ফরিদুল ইসলাম ওরফে বিটকেলকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়াকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদুল ওরফে বিটেকল রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের মো. বাদশা সেখের ছেলে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত ৩১ আগষ্ট ফরিদুল ইসলাম বিটকেল তার বাড়িতে কেউ না থাকার সুযোগে মানসকি প্রতিবন্ধী নারীকে ফুসলিয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। নির্যাতিত নারী তার মাকে বিষয়টি জানালে তিনি ১ সেপ্টেম্বর রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামলার আসামি বিটকেল পালিয়ে বেড়াচ্ছিলেন।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকোল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার: 



















