সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ৯০ দিনের মধ্যেই কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি Logo ভূল্লীর মেয়ে মৌসুমীর বড় অর্জন, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান Logo আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ Logo আড়াই মাস ধরে নিখোঁজ সানজিদা, উৎকণ্ঠায় স্বজনরা Logo অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে পদ হারালেন বিভাগীয় কমিশনার

অতিরিক্ত সচিব ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গনের চেষ্টা করছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে তাকে আলিঙ্গনের চেষ্টার পর ওএসডি হলেন রাজশাহী বিভাগীয় কমিশনার এবং অতিরিক্ত সচিব ইউসুফ আলী। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

তবে, কী কারণে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে প্রজ্ঞাপনে সেটি উল্লেখ করা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ইউসুফ আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

তার স্থলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীকে আলিঙ্গনের চেষ্টার পর ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার 

সূত্র জানায়, স্ট্যান্ড রিলিজের এই নির্দেশ পাওয়ার পরপরই মঙ্গলবার রাজশাহী ত্যাগ করেছেন ইউসুফ আলী।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিশেষ ফ্লাইট রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। দিনভর রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি এবং জনসভায় অংশগ্রহণ শেষে রাত ৭টার দিকে একই বিমানে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর পর্বে বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর আচরণ নিয়ে আপত্তি ওঠে। অভিযোগ অনুযায়ী, হাত মেলানোর সময় তিনি আলিঙ্গনের চেষ্টায় প্রধানমন্ত্রীর দিকে অতিরিক্ত ঝুঁকে এগিয়ে আসেন, যা নির্ধারিত ভিআইপি প্রটোকলের ব্যত্যয় হিসেবে বিবেচিত হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মতে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরকালে নিরাপত্তা ও নির্ধারিত প্রটোকল মেনে চলা বাধ্যতামূলক। দায়িত্ব পালনে এসব নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে ইউসুফ আলীকে ওএসডি করার বিষয়ে প্রজ্ঞাপনে প্রটোকল ভঙ্গের অভিযোগকে কারণ হিসেবে উল্লেখ করা হয়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৯০ দিনের মধ্যেই কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে গিয়ে পদ হারালেন বিভাগীয় কমিশনার

আপডেট টাইম : ১১:৫৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬