সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই

প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীন সাংবাদিক রফিকুল আলম খান আর নেই। রোববার (১১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলা, প্রথম আলো, আমার দেশ ও বাংলাদেশ বেতারের মতো গুরুত্বপূর্ণ গণমাধ্যমে কাজ করেছেন।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক প্রবীন সাংবাদিক আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন রফিকুল আলম খান। রোববার সকালে সদর উপজেলার ডুমুর গ্রামের বাড়িতে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

আজ বাদ এশা সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাযা শেষে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রফিকুল আলম খান প্রখ্যাত সাংবাদিক কেজি মোস্তফা ও ফররুখ শিয়রের অনুপ্রেরণায় ষাটের দশকে সাংবাদিকতা পেশায় আসেন। ১৯৬৩ সাল থেকে ২০১৬ পর্যন্ত টানা ৫৩ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আজাদ, দৈনিক বাংলা, বাংলাদেশ বেতার, প্রথম আলো এবং আমার দেশের মতো পত্রিকায় কাজ করেছেন। এক সময় সাংবাদিকতা পেশাতে জেলার শীর্ষ স্থানে অবস্থান করেন তিনি। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন।

One thought on “প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খান আর নেই

আপডেট টাইম : ০৫:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬