সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

প্রাথমিকে সঙ্গীত ও শারীরিক শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে রবিবায় বিক্ষোভ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • 95

কাউছার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। জনতার কন্ঠ. কম

প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা শাহজাদপুর বিসিক মোরে ও একাডেমিক ভবন-১ এ বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ২০-২১ সেশনের শিক্ষার্থী আত্মা খান জানান, “একটি দেশ সংস্কৃতি নিয়ে বাঁচে।সেই সংস্কৃতিকে মনে প্রাণে ধারণ করতে শিশুদের সংগীত শিক্ষা জরুরী। তাই প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষক নিয়োগের বিষয়টি অত্যন্ত জরুরী।”

মীর সাব্বির রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দেশের সাংস্কৃতিক অঙ্গন ও শিক্ষাব্যবস্থার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সংগীতশিক্ষা শুধু সাংস্কৃতিক চর্চা নয়, এটি শিশুদের মানসিক বিকাশ ও মানবিক শিক্ষা গঠনের অবিচ্ছেদ্য অংশ। সংগীতের মাধ্যমে মানুষে সৃজনশীলতা প্রকাশ ঘটে।

এছাড়া সারা বাংলাদেশে ছয়টি বিশ্ববিদ্যালয় সংগীত পড়ানো হয় শিক্ষার্থী রয়েছে প্রায় ৩ হাজার এই শিক্ষার্থীদের কোন নিদিষ্ট জব সেক্টর নেই। প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ টা ছিল তাদের আস্থা । তাই মনে করি এতো গুলো শিক্ষার্থীর কর্ম ক্ষেত্রর কথা বিবেচনা করে নিয়োগ টা বহাল রাখা জরুরী।

পায়েল গুপ্তা আরও বলেন, “একটি সুস্থ এবং সুন্দর জাতির স্বপ্ন বাস্তবায়নে শিল্প এবং সংগীতের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তাও একই হারে গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক।”

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলন বলেন, “প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষক পদটির নিয়োগ পুণর্বহালের দাবীতে শিক্ষার্থীদের এই কর্মসূচির সঙ্গে সংগীত বিভাগের সকল শিক্ষকবৃন্দ একাত্মতা এবং সমর্থন প্রকাশ করছি। দেশের সুন্দর করতে, আগামী প্রজন্মকে নিরাপদ, সুস্থ ভবিষ্যৎ দিতে সংগীতের বিকল্প নেই।

সংগীত চর্চার এবং বিকাশের সেই ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক পর্যায়ে সংগীতকে পৌছে দিতে হবে, এবং প্রাতিষ্ঠানিকভাবে সেই সুযোগ তৈরি হবে প্রাথমিক শিক্ষায় সংগীত যুক্ত হলে। এছাড়াও দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক পর্যায়ের সংগীতের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্যও প্রাথমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে সংগীত শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টি করা জরুরী। এর ফলে সংগীত এবং বাংলা গান দেশের সবস্তরের মানুষের কাছে পৌছাতে সাহায্য করবে এবং গড়ে উঠবে সুস্থ সুন্দর শৈল্পিক বাংলাদেশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

প্রাথমিকে সঙ্গীত ও শারীরিক শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে রবিবায় বিক্ষোভ

আপডেট টাইম : ১১:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫