সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ফি বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 55

ব্যুরো প্রধান , নওগাঁ:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি ও অন্যান্য খাতে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে নওগাঁ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ঘন্ট্যাব্যাপি ৯ দফার এ কর্মসূচি পালন করেন তারা। শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর শিক্ষার্থীর নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
এসময় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ এর সভাপতিত্বে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আজমাইন আহমেদ, মনিরুল ইসলাম শামীম, অন্তর হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিজানুর রশিক্ষার্থী শামিম আহমেদ, নাবিলা বর্ষা, সাগর, আজমাইল, শুভ, লিটন সহ অন্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধন অনার্স দ্বিতীয় বর্ষের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘অযৌক্তিক ফি বৃদ্ধি মানি না, মানবো না’ ‘ ফি বৃদ্ধি প্রত্যাহার করো, করতে হবে ‘ ‘একশান একশান, ডাইরেক্ট একশান’সহ সমস্বরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন- এ কলেজের বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে গতবছরের তুলনায় এবছর সব মিলিয়ে ৮০০ থেকে ১ হাজার টাকা ফি বৃদ্ধি করা হয়েছে। যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ফি দেওয়া অনেকের কষ্টসাধ্য হয়ে উঠেছে। ফলে অনেক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। হঠাৎ করে ফি বৃদ্ধি করা সম্পূর্ণ অযৌক্তিক।
নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ বলেন, গতবছর আমাদের যে সমস্ত বিভাগের ফি ছিলো ২২০০-২৩০০ টাকা এ বছর সেগুলো হয়েছে ৩৩০০-৩৫০০ টাকা। এই ফি বৃদ্ধি তো সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অবিলম্বে ফি পত্যাহার চাই।
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম শামীম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত এবং অসচ্ছল পরিবারের। হঠাৎ করেই ফি বৃদ্ধির ফলে অনেক শিক্ষার্থী ভোগান্তির মধ্যে পড়েছে। শিক্ষার মান উন্নয়ন না করে ফি বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অনতিবিলম্বে এই ফি প্রত্যাহার চাই।
এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হক বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপিটি গ্রহণ করেছি। তাদের দাবিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে।
৯ দফার দাবীর মধ্যে- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপের ফি বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার, শিক্ষার্থীবান্ধব ও আর্থিকভাবে সহনশীল ফি নির্ধারণ, ভবিষ্যতে এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা, ইমপ্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, ফলাফল পুনঃমূল্যায়ন ফি ১০০ টাকার বেশি না, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা বা অনুদান প্রদান, ৬০% উপস্থিতি নিশ্চিত করতে হলে পর্যাপ্ত যানবাহন, পর্যাপ্ত শিক্ষক এবং ক্লাসরুমের ব্যবস্থা করা এবং পরীক্ষার খাতা সঠিক ভাবে মূল্যায়নের ব্যবস্থা করা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ফি বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৭:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫