সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বগুড়ায় গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগ

গ্রামীণ ব্যাংক, গাড়িদহ শেরপুর শাখা। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গাড়িদহ এলাকার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের নামফলকে আগুল লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ধারণা।

‎এদিকে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেখানে জড়িতদের দেখা যায়নি।

‎গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সকালে নামফলকে কালি দেখতে পাই। এতেই তিনি নিশ্চিত হন যে, কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছিলেন। প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী মজিবর রহমান ভোরে অফিসের ভেতরে এসে ঘুমিয়ে পড়েন। ওই সময় আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

‎জানতে চাইলে শেরপুর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থলে প্লাস্টিকের দুটি খালি বোতল পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে বোতলগুলো দাহ্য পদার্থ বহন করার জন্য ব্যবহার করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বগুড়ায় গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগ

আপডেট টাইম : ০৪:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫