সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম Logo নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস Logo মেয়ের বাড়ি যাওয়া হলো না নুরবানুর, সড়কে ঝরল প্রাণ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo পাগলা মসজিদের টাকায় নির্মিত হবে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স Logo মাদ্রাসার বৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের যে কাজ করতে হবে Logo নবম পে স্কেলে বেতন-ভাতা নিয়ে অর্থ বিভাগের নতুন সিদ্ধান্ত Logo ভাইয়ের মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী

বছরে শত কোটি টাকার সুপারি বিক্রি

মাত্র ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত মেঘনা পাড়ের হাইমচর উপজেলা। চাঁদপুর জেলার ১৩৪ বর্গকিলোমিটার আয়তনের এই জনপদের অর্থনীতির বড় একটি চালিকাশক্তি সুপারি আবাদ। বছরে প্রায় ১০০ কোটি টাকার সুপারি বিক্রি হয়। উৎপাদিত এসব সুপারি স্থানীয় চাহিদা মেটানোর পাশপাশি চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে।

উপজেলার মেঘনার পূর্ব পাড়ের বাড়ি, বাগান ও পানের বরজের চার পাশে সুপারি বাগান। এখানকার এমন কোনো বাড়ি নেই, যেখানে সুপারি গাছ নেই। উপজেলার ৫২৮ হেক্টর জমিতে এবার সুপারির আবাদ হয়েছে। ভাদ্র ও আশ্বিন মাসে এসব সুপারি বেশি বিক্রি হয়। কৃষকদের কাছ থেকে কিনে স্থানীয় হাওলাদার বাজারের পাইকারি আড়তে জমা করেন ব্যবসায়ীরা।

উপজেলার সবচেয়ে বড় এই পাইকারি বাজারে ১০ জন বড় ব্যবসায়ী রয়েছেন। হাইমচরের পাশাপাশি লক্ষ্মীপুর ও রায়পুর থেকেও এখানে সুপারি আসে। শুধু এই বাজারেই বছরে ৩০ থেকে ৩৫ কোটি টাকার সুপারি বিক্রি হয়।চাঁদপুর হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাকিল খন্দকার বলেন, ৮০ পিস সুপারি ১৬০ থেকে ২০০ টাকা এবং শুকনা সুপারি প্রতি কেজি ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। এখানকার কৃষকরা সুপারি বিক্রি করে অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী।

বছরজুড়ে উৎপাদিত এই সুপারি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। একজন কৃষক বছরজুড়ে কমপক্ষে ৭০ হাজার থেকে এক লাখ টাকার সুপারি বিক্রি করে সংসার চালান। তবে দেশীয় চাষিদের সুরক্ষায় বিদেশ থেকে সুপারি আমদানি বন্ধের দাবি তাদের।

জনতার কণ্ঠ /কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

বছরে শত কোটি টাকার সুপারি বিক্রি

আপডেট টাইম : ০২:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬