সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ Logo বিএনপির প্রচার কার্যক্রম জোরদারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন Logo বিএনপির প্রচার-প্রচারণা জোরদারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন Logo সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ  Logo ৭২০ রানেও জয়ের দেখা পেল না ভারত, নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই Logo দেশে খেলাপি ঋণের পরিমাণ এখন ৬ লাখ ২৭ হাজার কোটি টাকার বেশি Logo গ্রিন বায়োটেকনোলজিতে অভিযান চালিয়ে নিজেই বেকায়দায় কর্মকর্তা Logo ৯ মাসেই বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন পাঁচ লাখ বাংলাদেশি Logo বিএনপি করবেন, কথা বলবেন আওয়ামী লীগের মতো-তা হবেনা: জহির উদ্দিন Logo রাণীনগরে আলু প্রদর্শনীতে ৫০ হাজার টাকার বরাদ্দ, কৃষকপ্রতি উপকরণে বড় ব্যবধান

সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ 

প্রতি বিঘায় এক লাখ থেকে দেড় লাখ টাকার খিরা বিক্রির স্বপ্ন নিয়ে নাটোরের সিংড়ায় আগাম খিরা চাষ শুরু করেছেন কৃষকরা। চলনবিলের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন খিরা চাষের প্রস্তুতি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারে ন্যায্যমূল্য পেলে এ মৌসুমেও ভালো লাভের আশা করছেন চাষিরা।
উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে সিংড়া উপজেলায় ১৬৫ হেক্টর জমিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে খিরা চাষে লাভবান হবেন কৃষকরা।
উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ, বিয়াশ, ঠেঙ্গাপাকুড়িয়া, গাড়াবাড়ি ও সরিষাবাড়িসহ বেশ কয়েকটি মাঠে আগাম খিরা চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তাদের আশা, গত কয়েক বছরের মতো এবারও প্রতি বিঘায় এক লাখ থেকে দেড় লাখ টাকার খিরা বিক্রি করতে পারবেন।
সরেজমিনে আয়েশ গ্রামের দক্ষিণ মাঠে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে খিরা চাষের কর্মযজ্ঞ। কেউ জমিতে খিরার চারা রোপণ করছেন, আবার কেউ রোপণ শেষে চারাগুলো টুপি দিয়ে ঢেকে দিচ্ছেন। কেউ কেউ টুপি সরিয়ে গাছের পরিচর্যা করছেন।
এ সময় কথা হয় কৃষক মোজাম্মেল হকের সঙ্গে। তার বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দিঘড়ীয়া গ্রামে। প্রায় ২০ বছর ধরে খিরা চাষ করছেন তিনি। এ বছর সিংড়ার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে এক বিঘা জমি লিজ নিয়ে খিরা চাষ শুরু করেছেন।
মোজাম্মেল হক জানান, প্রতি বিঘা জমির লিজ বাবদ খরচ হয়েছে ২৫ হাজার ৫০০ টাকা। হালচাষ, সেচ, ওষুধ ও শ্রমিকসহ অন্যান্য খরচ হবে আরও প্রায় ২৫ হাজার টাকা। সব মিলিয়ে তার উৎপাদন খরচ দাঁড়াবে প্রায় ৫০ হাজার ৫০০ টাকা। এ জমি থেকে এক লাখ টাকার খিরা বিক্রির আশা করছেন তিনি। সে হিসাবে খরচ বাদে প্রায় ৫০ হাজার টাকা লাভ হতে পারে।
তিনি আরও জানান, একই জমিতে টানা দুই থেকে তিন বছর খিরা চাষ করলে জমির উর্বরতা কমে যায়। তাই ভালো ফলনের আশায় নতুন জমির সন্ধানে এবার সিংড়ায় এসেছেন তারা। তার নিজের গ্রামের মতো শতাধিক কৃষক এ এলাকায় এসে খিরা চাষ করছেন।
ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের কৃষক রফিজ উদ্দিন জানান, গত বছর দুই বিঘা জমি লিজ নিয়ে খিরা চাষ করেছিলেন তিনি। সব খরচ বাদ দিয়ে তার আয় হয়েছিল প্রায় এক লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ প্রতি বিঘায় লাভ হয়েছিল প্রায় ৭৫ হাজার টাকা। এবারও দুই বিঘা জমিতে খিরা চাষ করেছেন তিনি। গত বছরের মতো এবারও ভালো লাভের প্রত্যাশা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান বলেন, “চলতি মৌসুমে সিংড়া উপজেলায় ১৬৫ হেক্টর জমিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের খিরা চাষে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাইয়ের আক্রমণ কম হলে ভালো ফলন পাওয়া সম্ভব। তবে উৎপাদনের পাশাপাশি কৃষকরা যাতে ন্যায্যমূল্য পান, সে বিষয়টিও গুরুত্বপূর্ণ। কৃষকরা সঠিক নিয়মে সার, সেচ ও বালাই ব্যবস্থাপনা নিশ্চিত করলে খিরা চাষে ভালো লাভ করতে পারবেন।”
জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ 

আপডেট টাইম : ১২:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬