সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo রাণীনগরে আলু প্রদর্শনীতে ৫০ হাজার টাকার বরাদ্দ, কৃষকপ্রতি উপকরণে বড় ব্যবধান Logo প্রধানমন্ত্রীর জন্মদিনে সেলাই মেশিন বিতরণ করলেন রহমাতুল্লাহ Logo অসুস্থতার পর অভিনয়ে ফিরেই নজর কাড়লেন তানিয়া বৃষ্টি Logo টানা পতনের পর বিশ্ববাজারে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম Logo কুমিল্লায় পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গ্রেপ্তার ১১ জন Logo শেখ হাসিনার সমর্থকরা সরকারবিরোধী সহিংসতায় জড়িত: নিউইয়র্ক টাইমস Logo ক্যানসারে আক্রান্ত ছাত্রদল নেতা নাঈম, বাঁচতে চান সবার সহযোগিতা Logo দুপুর ১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি Logo আইএলটি-টোয়েন্টিতে ব্যর্থ মুস্তাফিজ, পরাজিত দলও Logo স্বর্ণের দামে ফের উত্থান, বাড়ল ভরিপ্রতি মূল্য

রাণীনগরে আলু প্রদর্শনীতে ৫০ হাজার টাকার বরাদ্দ, কৃষকপ্রতি উপকরণে বড় ব্যবধান

নওগাঁর রাণীনগরে উত্তম কৃষি চর্চা (GAP) প্রদর্শনী প্রকল্পের আওতায় আলু চাষে বরাদ্দ ও উপকরণ সরবরাহে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতি একর জমির প্রদর্শনীর জন্য ৫০ হাজার টাকা ব্যয় দেখানো হলেও কৃষকদের কেউ পেয়েছেন মাত্র ১ হাজার ৫০০ টাকা, কেউ ১০ থেকে ১৪ হাজার টাকার উপকরণ। অভিযোগ উঠেছে উপজেলা কৃষি অফিসের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের ব্যয় বিবরণীতে এক একর জমিতে আলুর প্রদর্শনীর জন্য বীজ ও চারা বাবদ ৪ হাজার, জৈব সার ৬ হাজার, জৈব বালাইনাশক ৫ হাজার, ফল আর্মিওয়ার্ম পোকার ফাঁদ ও পাত্র ৬ হাজার, খুঁটি ৮ হাজার এবং ক্রেট ও ড্রাম ৫ হাজার টাকা দেখানো হয়েছে। পরিচর্যার সরঞ্জাম, জাল, ছাউনি ও তাক বাবদ ১০ হাজার, সাইনবোর্ড ১ হাজার, পরিবহন ২ হাজার এবং রেজিস্টার, ছবি তোলা, ফটোকপি ও মুদ্রণসহ অন্যান্য খাতে ৩ হাজার টাকা ধরা হয়েছে। সব মিলিয়ে একটি প্রদর্শনীর ব্যয় ৫০ হাজার টাকা।
কৃষকদের আধুনিক ও নিরাপদ কৃষি পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদন বাড়ানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তবে একাধিক কৃষকের বক্তব্যে বরাদ্দ ও মাঠপর্যায়ের বাস্তবায়নের মধ্যে বড় ফারাক উঠে এসেছে।
ঘাটাগন গ্রামের কৃষক সাহেরার নাম সুবিধাভোগীর তালিকায় থাকলেও আলুর জন্য তিনি কিছুই পাননি। তিনি বলেন, “পার্টনার স্কুলের জন্য একবার ১৫০০ টাকা দিয়েছে। জমিতে নিয়ে গিয়ে ছবি তোলার পর আরও ১০০ টাকা দিয়েছে। আলুর জন্য কিছু দেওয়া হয়নি।” তাঁর দেবর আব্দুল কালামকে উপকরণ দেওয়া হয়েছে বলে জানান তিনি। সাহেরার অভিযোগ, অফিসের লোকজন তাঁর ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিলেও বরাদ্দ সম্পর্কে তাঁকে কিছু জানানো হয়নি।
একই গ্রামের কৃষক আব্দুল কালাম গত বছর আলুর প্রদর্শনী করেছিলেন। তিনি জানান, কৃষি অফিস থেকে তিন বস্তা জৈব সার, ছয়টি ফাঁদের কৌটা, কীটনাশক, নেট, খুঁটি ও ক্রেট পেয়েছেন, যার মূল্য ১২ থেকে ১৪ হাজার টাকার মতো। তবে বীজ দেওয়া হয়নি, নিজেই কিনেছেন।
মিরাট এলাকার কৃষক মোফাজ্জল প্রায় চার বিঘা জমিতে প্রদর্শনীর আলু চাষ করেন। তাঁর ভাষ্য, তিনি তিন বস্তা জৈব সার, বাঁশের খুঁটি ও নেট পেয়েছেন, কিন্তু বীজ, ড্রাম বা পরিচর্যার জন্য কোনো টাকা পাননি। সব মিলিয়ে ১০ থেকে ১৫ হাজার টাকার সুবিধা মিলেছে বলে জানান তিনি। কৃষি অফিসকে বিষয়টি জানালে তাঁকে বলা হয়, যা এসেছে সবই দেওয়া হয়েছে।
গুডুনিয়া গ্রামের কৃষক প্রদীপ চন্দ্র বলেন, তাঁকে সার ও বীজ দেওয়া হয়নি, শুধু আটটি ক্রেট দেওয়া হয়েছে। নেট দিয়ে ঘেরা প্রদর্শনীর জন্য কোনো টাকা পাননি, শুধু ছবি তুলে নেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ। তিনি আরও বলেন, বিএস এনামুল তাঁকে জানিয়েছিলেন এ জন্য কিছু নেই; তবে ১২টি প্রশিক্ষণ হবে এবং তার জন্য টাকা পাওয়া যাবে।
ভেটি গ্রামের কৃষক আসলাম জানান, তিনি জৈব সারসহ ১২ থেকে ১৩ হাজার টাকার উপকরণ পেয়েছেন, বীজ কিনেছেন নিজে। ৫০ হাজার টাকার বরাদ্দের কথা তিনি জানতেন না। মালঞ্চি গ্রামের কৃষক বেলালও ১০ থেকে ১২ হাজার টাকার উপকরণ পেয়েছেন এবং বীজ নিজেই কিনেছেন। তিনি বলেন, “অফিস থেকে যা দেয়, সেটাই নিতে হয়।”
কৃষকদের এসব বক্তব্যে প্রকল্পের বরাদ্দ, উপকরণ সরবরাহ ও মাঠপর্যায়ের বাস্তবায়নের মধ্যে অসংগতি স্পষ্ট হয়েছে। উপকরণের প্রকৃত বাজারমূল্য, ক্রয়ের ভাউচার, বিতরণ তালিকা এবং অন্যান্য খাতের ব্যয়ের হিসাব যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সচেতন মহল।
এ বিষয়ে বক্তব্য জানতে রাণীনগর উপজেলা কৃষি অফিসার মোস্তাকিমা খাতুনের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি। ক্ষুদে বার্তা পাঠানোর পরও সাড়া পাওয়া যায়নি।
নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমান বলেন, “গত মৌসুমের কথা বলতে পারব না। আমি প্রায় চার মাস আগে এখানে যোগদান করেছি।” তিনি কৃষকদের লিখিত অভিযোগ দিতে বলেন এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
পার্টনার স্কুল ফিল্ড প্রকল্পের কো-অর্ডিনেটর ড. মো. সাখাওয়াত হোসেন জানান, গত অর্থবছরে বরাদ্দ তিনি দেননি। তিনি বলেন, “আমি যোগদান করেছি মাত্র দুই সপ্তাহ হলো। তাই গত বছরে কী হয়েছে, এ বিষয়ে মন্তব্য করতে পারছি না। তবে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার সুযোগ আছে। আপনি সুনির্দিষ্ট তথ্য দিলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব।”
জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে আলু প্রদর্শনীতে ৫০ হাজার টাকার বরাদ্দ, কৃষকপ্রতি উপকরণে বড় ব্যবধান

রাণীনগরে আলু প্রদর্শনীতে ৫০ হাজার টাকার বরাদ্দ, কৃষকপ্রতি উপকরণে বড় ব্যবধান

আপডেট টাইম : ১১:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬