সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 47

স্পোর্টস ডেস্ক:

ভারতের রাজগিরে বসেছে এশিয়া কাপ হকির এবারের আসর। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

তবে দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান এবং আশরাফুল ইসলাম। অন্য দুই গোল এসেছে সোহানুর রহমান সবুজ এবং দলের অধিনায়ক রেজাউল বাবুর স্টিক থেকে। এই জয়ে দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই (৪ মিনিটে) আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬ মিনিট পরে গোল শোধ করেন চাইনিজ তাইপের তিসং ইয়ং। দ্বিতীয় কোয়ার্টারে তিসং এর গোলে লিড নেয় চাইনিজ তাইপে। তবে আবারো দলকে সমতায় ফেরায় আবদুল্লাহ। ২-২ সমতায় থেকে হাফ টাইমে যাওয়া বাংলাদেশ শেষ দুই কোয়ার্টারে ঝড় তোলে।

শেষ দুই কোয়ার্টারে বাংলাদেশের সামনে দাড়াতেই পারেনি চাইনিজ টাইপ। তৃতীয় কোয়ার্টারে সবুজের গোলে ব্যবধান ৩-২ করে বাংলাদেশ। এর পর ২ মিনিটে রকিবুলের দুই গোলে লিড আরো বড় করে বাবু – রোমানরা। ৪৫ মিনিটে আশরাফুলের গোলে ৬-২ গোলের লিড নিয়ে তৃতীয় কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

শেষ কোয়ার্টারে দলের অধিনায়ক রেজাউল বাবু গোলের খাতা খোলেন। ৫৮ মিনিটে চাইনিজ টাইপের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আশরাফুল ইসলাম। ৬০ মিনিটে চাইনিজ টাইপের হয়ে সান্ত্বনার গোলে ব্যবধান কমান টিসুং জেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫