সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

বরিশালে ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে রাজমিস্ত্রির মামলা

বানারীপাড়া থানা। ছবি: সংগৃহীত

পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক ও শিশু অপহরণের অভিযোগে বরিশালের বানারীপাড়া থানার অফিসার ইনচার্জসহ (ওসি) সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন একজন রাজমিস্ত্রি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন রাজমিস্ত্রি জালিস মাহমুদ।

জালিস মাহমুদ বানারীপাড়া উপজেলার মহিষাপোতা গ্রামের ফকির বাড়ির সহিদুল ইসলামের ছেলে।

বিচারক সৈয়দ আবিদুল হক মামলাটি আমলে নিয়ে এএসপি মর্যাদার নিচে নন- এমন একজন কর্মকর্তাকে দিয়ে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বরিশাল পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ। এ ছাড়া ৪-৫ জন পুলিশ সদস্যকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার নথি এবং আদেশ সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রি জাসিল মাহমুদ তার স্ত্রী পপি আক্তারকে তালাক দিলে পপি তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। পরে বাদী বকেয়া খোরপোষ ও দেনমোহরসহ সকল পাওনা পরিশোধ করে মামলা থেকে খালাস পান।

এদিকে জালিছ মাহমুদ ও তার সাবেক স্ত্রী পপি আক্তারের দাম্পত্য জীবনে ‘হুমায়রা জান্নাত’ নামের তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। পপি তালাকের পরে অন্যত্র বিয়ে করেন। এ কারণে শিশু কন্যা তার বাবা জালিস মাহমুদের বাড়িতে ছিল।

হঠাৎ করে গত ১২ অক্টোবর সকাল ১১টার দিকে বানারীপাড়া থানার ওসির নির্দেশে উপ-পরিদর্শক মো. জাহিদ ৪-৫ জন পোশাকধারী পুলিশ সদস্য নিয়ে জালিস মাহমুদকে তার বাড়ির সামনে থেকে আটক করে। এসময় এসআই জাহিদ, জালিস মাহমুদের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একপর্যায় পুলিশ সদস্যরা তাকে মারধর করে।

বাদী জানান, তার সাবেক স্ত্রী থানায় মামলা দায়ের করেছেন বলে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এমনকি নাবালিকা কন্যা সন্তানের আইনানুগ অভিভাবক হওয়া স্বত্ত্বেও মিথ্যা মামলার ভয় দেখিয়ে এবং থানায় দীর্ঘসময় আটকে রেখে ওসির নির্দেশে শিশুকন্যাকে সাবেক স্ত্রীর জিম্মায় দেওয়া হয় বলে অভিযোগ জালিসের।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘দুই বছর ৮ মাস বয়সী কন্যা সন্তানটি খুব অসুস্থ। তার মাতৃস্নেহে সুস্থ হওয়া প্রয়োজন। তাই শিশুটিকে চিকিৎসা করিয়ে মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

বরিশালে ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে রাজমিস্ত্রির মামলা

আপডেট টাইম : ০৯:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬