সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বাংলাদেশের হারের কারণ ব্যাখ্যা করলেন সাকিব

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • 54

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

চট্টগ্রামের ফ্লাডলাইটে আলোকিত সন্ধ্যা শেষ হলো হতাশায়। দারুণ সূচনা করেও ব্যাটিং ধসে শেষ পর্যন্ত ১৬ রানে হেরে গেল বাংলাদেশ। রোভম্যান পাওয়েল, শাই হোপদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। টাইগার পেসার তানজিম সাকিব মনে করেন, টপ অর্ডারদের ব্যর্থতাই বাংলাদেশের পরাজয়ের মূল কারণ।

বাংলাদেশের জন্য কাজটা কঠিন করে দিয়েছে টপ-অর্ডাররা। সাইফ হাসান, তানজিদ তামিম এবং অধিনায়ক লিটন কেউই পারেননি নিজেদের সেরাটা দিতে। ম্যাচের পর হতাশা সাকিবের কন্ঠেও।

তিনি বলেন, ‘শেষের দিকে শিশির থাকায় বল অনেক সহজে ব্যাটে আসছিল। আমার কাছে মনে হয়, যদি একটা সেট ব্যাটার থাকত তাহলে খেলাটা সহজ হতো। কারণ, শেষ দুই ওভারে ৩০ রান লাগত, একটা ব্যাটসম্যান থাকলে সব সময় এই ম্যাচ হাতের মধ্যে থাকে।’

ব্যাটারদের দায়িত্বহীনতাকে দায়ী করে তিনি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে পাওয়ার প্লেতেই। তারা যদি সেট হয়ে আউট হতো, তাহলেও পরিস্থিতিটা ভিন্ন হতে পারত। কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যানই সেট হওয়ার আগেই আউট হয়েছে। আমি মনে করি, মিডল-অর্ডারের ব্যাটসম্যানরা আরও একটু দায়িত্ব নিতে পারত। যারা শুরুতেই আউট হয়ে গেছে, তারা যদি দায়িত্ব নিয়ে খেলা আরেকটু গভীরে নিয়ে যেতে পারত, তাহলে ম্যাচটা হয়তো ভিন্ন হতো।’

তানজিম সাকিব আরও বলেন, ‘আসলে শেষ (ম্যাচটা) করতে পারলে খুব ভালো লাগত। কারণ, আমি পুরো সেট ছিলাম, বল অনেক ভালো ব্যাটে লাগছিল। নাসুম ভাইও আমাকে ভালো সাপোর্ট দিচ্ছিলেন। মনে হচ্ছিল আমি একটা ব্যাটারকে নিয়ে ব্যাটিং করছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বাংলাদেশের হারের কারণ ব্যাখ্যা করলেন সাকিব

আপডেট টাইম : ১২:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫