সিরাজগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউনিয়ন ভূমি অফিসের গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি Logo জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলো মেহেরপুর জেলা Logo ডা. শফিকুর রহমানকে রাশেদ খাঁনের ‘ওয়েট অ্যান্ড সি’ বার্তা Logo রাজাকার-আলবদরদের তালিকা তৈরির উদ্যোগ সরকারের: মন্ত্রী Logo ভারত যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আ.লীগ নেতা আটক Logo নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানি দোকানিকে ঘিরে বিপত্তি Logo সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর Logo রামপালের ৮০ লাখ টন কয়লা সরবরাহে লিয়ানেক্সের প্রবেশ Logo জলঢাকার বালাগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের সম্ভাব্য প্রার্থী আনোয়ার হোসেন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদে নতুন করে রদবদল

বাংলাদেশ শিল্পকলা একাডেমির গেট। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৬-এর ৫(১) উপধারা অনুসারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ১৯ সদস্যের এই পরিষদ গঠন করেছে।

সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শিল্পকলা শাখা থেকে উপসচিব মৌসুমী সরকার রাখী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুনর্গঠিত এ পরিষদের সভাপতি হিসেবে রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী এবং সহ-সভাপতি পদে রয়েছেন একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব।

পরিষদের বাকি সদস্যরা হলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব বা সচিব (অথবা তার মনোনীত একজন প্রতিনিধি, যিনি কমপক্ষে যুগ্মসচিব পদমর্যাদার), শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বা সচিব (অথবা তার মনোনীত একজন প্রতিনিধি, যিনি কমপক্ষে যুগ্মসচিব পদমর্যাদার), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব (অথবা তার মনোনীত একজন প্রতিনিধি, যিনি কমপক্ষে যুগ্মসচিব পদমর্যাদার)।

এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন, বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শিল্পকলা), বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ (চঞ্চল), বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ (উজ্জ্বল), বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব হোসেন খান হেলাল (হেলাল খান), বিশিষ্ট আলোকচিত্র ব্যক্তিত্ব এ কে এম মহসীন।

পরিষদের সদস্য হিসেবে আরও রয়েছেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব (নৃত্যশিল্পী) ফারহানা চৌধুরী বেবী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব (গবেষণা, প্রকাশনা ও নিউ মিডিয়া) ড. নাশিদ কামাল, বিশিষ্ট নাট্যচর্চা, অভিনয়, আবৃত্তি ও প্রামাণ্যচিত্র নির্মাণ ব্যক্তিত্ব চাষী আশরাফুন্নেছা (আন্নি), ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংমা প্রু জলি এবং উপদেষ্টা সম্পাদক, দৈনিক সময়ের আলো শায়রুল কবির খান।

এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এই পরিষদের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) আইন, ২০২৬-এর ৫(২) উপধারা অনুযায়ী মনোনীত সদস্যরা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৩ বছরের জন্য পদে বহাল থাকবেন।

তবে শর্ত থাকে যে, কোনো মনোনীত সদস্য সভাপতির উদ্দেশ্যে স্বীয় স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিয়ে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন। এ ছাড়া সরকার যেকোনো সময় যেকোনো মনোনীত সদস্যের মনোনয়ন বাতিল করার অধিকার রাখে। পাশাপাশি বিধি মোতাবেক এই পরিষদ পুনর্গঠন বা বাতিলের ক্ষমতাও সরকারের সংরক্ষিত থাকবে।

আইন অনুযায়ী, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯-এর ১২(১) উপধারা অনুযায়ী গঠিত পরিষদ প্রতি ৩ মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হবে। সভার তারিখ, সময় ও স্থান পরিষদের সভাপতি নির্ধারণ করবেন।

এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২ নভেম্বরের আগের প্রজ্ঞাপনটি (স্মারক নম্বর: ৪৩.০০.০০০০.১১৬.০৬.০০৭.৯৪ (অংশ), ৩৫৪) বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউনিয়ন ভূমি অফিসের গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিষদে নতুন করে রদবদল

আপডেট টাইম : ১০:৩৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬