সিরাজগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউনিয়ন ভূমি অফিসের গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি Logo জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলো মেহেরপুর জেলা Logo ডা. শফিকুর রহমানকে রাশেদ খাঁনের ‘ওয়েট অ্যান্ড সি’ বার্তা Logo রাজাকার-আলবদরদের তালিকা তৈরির উদ্যোগ সরকারের: মন্ত্রী Logo ভারত যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আ.লীগ নেতা আটক Logo নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানি দোকানিকে ঘিরে বিপত্তি Logo সমালোচনার মুখে বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর Logo রামপালের ৮০ লাখ টন কয়লা সরবরাহে লিয়ানেক্সের প্রবেশ Logo জলঢাকার বালাগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াতের সম্ভাব্য প্রার্থী আনোয়ার হোসেন

বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে পণ্য আমদানি-রপ্তানি

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

শনিবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা ও ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের চিঠি পাওয়া গেছে। ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ১৭-২৪ অক্টোবর পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

তবে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট ও বৈধ ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা ইমিগ্রেশন ব্যবহার করে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউনিয়ন ভূমি অফিসের গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন বন্ধ থাকবে পণ্য আমদানি-রপ্তানি

আপডেট টাইম : ০৫:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬