সিরাজগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার Logo ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক Logo বিপিসির অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ ও যন্ত্রপাতি আমদানি Logo গ্যাস সংকটে চালু হচ্ছে না আশুগঞ্জ সার কারখানা: শিল্পমন্ত্রী Logo দুদকের আট কর্মকর্তার পদোন্নতি, নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo নতুন বেতনস্কেলে শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে নির্দেশনা Logo তাড়াশে পাঁচ বছর ধরে শয্যাশায়ী অবিরনকে হুইলচেয়ার দিলেন ফিরোজ মাহমুদ Logo নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন Logo এমপি নুসরাতের বাড়িতে আগুন, তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার Logo সুবর্ণচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৩

বাউশিয়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, অসহায়দের মাঝে সহায়তা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে মানবিক ও সামাজিক উদ্যোগের অংশ হিসেবে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, কর্মজীবী নারীদের মাঝে সেলাই মেশিন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

বাউশিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মজীবী নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। তিনি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি কর্মজীবী নারীদের স্বাবলম্বী হতে সহযোগিতা এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বক্তব্যে তিনি বলেন, “মাদক ছাড়ুন, নয়তো গজারিয়া ছাড়ুন; অন্যথায় কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।”

বক্তারা বলেন, শিক্ষা, নারীর কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি কর্মজীবী নারীদের হাতে সেলাই মেশিন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। এ ছাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষা, স্বাবলম্বিতা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার সমন্বিত এ উদ্যোগ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

বাউশিয়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, অসহায়দের মাঝে সহায়তা

আপডেট টাইম : ০৬:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬