সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয়

বালুর ট্রাকের ধাক্কায় ছেলে নিহত: আহত বাবা-মা ও বোন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 120

জনতার কণ্ঠ প্রতিবেদক:

সিরাজগঞ্জের কাজিপুরে বালুর ট্রাকের ধাক্কায় তাসকিন বাবু (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মুন্নী খাতুন গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বাবা শরিফুল ইসলাম ও ছোট বোন তোহা মনি (৫) আহত হয়েছেন। এদিকে বিক্ষুব্ধ জনতা বালুর ট্রাকটিকে জালিয়ে দিয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাজিপুর-সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা বগুড়া জেলার শেরপুর উপজেলার শালফা গ্রামের বাসিন্দা।

কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় পরিবার নিয়ে মোটর সাইকেল যোগে বেড়াতে এসেছিলেন শরিফুল ইসলাম। সন্ধ্যায় তারা ফেরার পথে শ্যামপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে বালুবাহী ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাসকিন বাবু মারা যায়।

আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে মুন্নী খাতুনের অবস্থা আশংকাজনক। এদিকে দূর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা বালুর ট্রাকটিকে পুড়িয়ে দিয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে পুলশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী

বালুর ট্রাকের ধাক্কায় ছেলে নিহত: আহত বাবা-মা ও বোন

আপডেট টাইম : ১০:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫