সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী ইগল পরিবহনের মিনি বাস ও চট্টগ্রামমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির আরোহী দুজনের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান। অন্যজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের

আপডেট টাইম : ১১:১৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬