সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিএনপিতে যোগদান করলেন ছাত্রশিবিরের সাবেক নেতা

বিএনপিতে যোগ দেওয়া মো. মোবারক হোসেনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি : সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও ডিগ্রি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মোবারক হোসেন বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এক কর্মিসভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। এ সময় দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হুমায়ন কবির সুমন ও সদস্য সচিব মো. মোস্তফা কামাল সুমন ফুলের মালা পরিয়ে তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে উপস্থিত নেতারা নবাগত সদস্যকে দলের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ত্যাগী ও শিক্ষিত যুবকদের রাজনীতিতে সম্পৃক্ততা দলকে আরও গতিশীল করবে।

যোগদান অনুষ্ঠানে মো. মোবারক হোসেন বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে ইউনিয়নের উন্নয়ন, যুবসমাজের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয়ভাবে কাজ করে যাব।

কর্মিসভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিএনপিতে যোগদান করলেন ছাত্রশিবিরের সাবেক নেতা

আপডেট টাইম : ০৮:৪৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬